বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালতে ২ ব্যবসায়ীর জরিমানা

By মেহেরপুর নিউজ

February 10, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে শহরের হোটেল বাজার এলাকায় নবীছদ্দিন এবং বড় বাজার এলাকার রফিকুল ইসলামের নিকট থেকে জরিমানা আদায় করা হয়।

মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রকিবুল ইসলামের নেতৃত্বে এদিন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মেহেরপুর শহরের হোটেল বাজার মোড় এলাকায় নবীছদ্দিনের দোকান ও বড়বাজার এলাকায় রফিকুলের দোকানে অভিযান চালানো হয়।

এ সময় দোকান গুলোতে বিপুল পরিমাণ পলিথিন রাখার দায়ে ১৯৯৫ সালের ৬(ক) এবং ২৫ এর ৪ খ ধারায় দুই ব্যবসায়ীর নিকট থেকে ১ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করা হয়।

এদিকে ভ্রাম্যমাণ আদালত শহরের বড়বাজার এলাকায় বিভিন্ন ব্যবসা কেন্দ্র অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করেছে। একই সাথে ব্যবসায়ীদের সতর্ক করে দেয়া হয়েছে ভবিষ্যতে যাতে পলিথিন ব্যবসার না রাখে ।