বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায়

By মেহেরপুর নিউজ

October 30, 2017

মেহেরপুর নিউজ, ৩০ অক্টোবর: মেহেরপুর শহেরর জোসনা বেকারী ও বিকাশ মিষ্টির দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নোংরা পরিবেশের কারণে জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার বিকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান এ অভিযান পরিছালনা করেন।

তিনি জানান, ভোক্তা সংরক্ষণ আইনে অভিযান চালিয়ে জোসনা বেকারীতে ১০ হাজার টাকা ও বিকাশ মিষ্টিতে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।