মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৭ জুন: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার মেহেরপুর শহরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত বসিয়ে গাড়ীর কাগজপত্র না থাকায় জরিমানা আদায় করা হয়েছে। সহকারি কমিশনার আবু সাঈদের নেতৃত্বে এ দিন ওই ভ্রাম্যমান আদালত বসিয়ে বিভিন্ন ব্যক্তির নিকট থেকে ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।