মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৮ জুলাই: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার মেহেরপুর শহরের বিস্কুট ফ্যাক্টরি ও তেলের মিলে ভ্রাম্যমান আদালত বসিয়ে নোংরা পরিবেশ ও তেলে ভেজাল দেয়ার অভিযোগে জরিমানা আদায় করা হয়েছে। সহকারি কমিশনার অবিদিয় মার্ডি’র নেতৃত্বে ভ্রাম্যমান আদালত শহরের নীলমনি সিনেমা হল পাড়ার মিমি বিস্কুট ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে নোংরা পরিবেশে বিস্কুট তৈরি ও মেয়াদ উত্তীর্ণ কোমল পানীয় রাখার অভিযোগে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়া একই দিনে পার্শ্ববর্তী ফজের আলীর একটি তেলের মিল ও শহরের খাঁপাড়ার সংকরের তেলের মিলে অভিযান চালিযে তেলে ভেজাল মিশাবার অভিযোগে ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সাথে সাথে মিমি বিস্কুট ফ্যাক্টরি থেকে বেশ কিছু নোংরা বিস্কুট, পাউর“টি ও ময়দা ভৈরব নদের পানিতে ফেলে দেয়া হয়।