মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৮ সেপ্টেম্বর: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর শহরের সরকারি কলেজ সড়কের ফারুকিয়া হাকিমি ঔষধালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে ঔষধালয়ের মালিকের নিকট থেকে জরিমানা আদায় করা হয়েছে। সোমবার বিকেলে সহকারি কমিশনার হুমায়ন কবিরের নেতৃত্বে ফারুকিয়া হাকিমি ঔষধালয়ে অভিযান চালানো হয়। ওই সময় বৈধ কাগজ পত্র দেখাতে ব্যর্থ হওয়ায় ফারুকিয়া হাকিমি ঔষধালয়ের মালিক জামালউদ্দিনের নিকট থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সাথে ওই স্থান থেকে বিপুল পরিমান হ্যান্ডবিল উদ্ধার করে আগুনে পুড়িয়ে ফেলা হয়।