মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২২ ডিসেম্বর: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে এলাকায় ভ্রাম্যমান আদালত বসিয়ে মোটর সাইকেলের বৈধ কাগজপত্র না থাকায় মোটর সাইকেল মালিকদের নিকট থেকে ৪ হাজার ২”শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। জানা গেছে,আজ রোববার বিকালে মেহেরপুর শহরের কোর্ট সহকারী কমশিনার জুবায়ের হোসেন চৌধুরীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত বসিয়ে অর্ধশত মোটরসাইকেলে কাগজপত্র পরীক্ষা শেষে গাড়ির বৈধ কাগজপত্র না থাকায় ২৫টি গাড়ি মালিকদের নিকট থেকে ৪ হাজার ২”শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।