বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ভ্রাম্যমান আদালতে বৈধ কাগজ পত্র না থাকায় বিস্কুট ফ্যাক্টরিতে জরিমানা

By মেহেরপুর নিউজ

December 22, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২২ডিসেম্বর:

মেহেরপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে বুধবার মেহেরপুর শহরের বিভিন্ন বিস্কুট তৈরির কারখানায় ভ্রাম্যমান আদালত বসিয়ে বৈধ কাগজ পত্র না থাকায় জরিমানা আদায় করা হয়েছে।

মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে ও র‌্যারের সহযোগিতায় বিভিন্ন বেকারীতে ভ্রাম্যমান আদালত বসিয়ে কাগজ পত্র পরীক্ষা করা হয় শহরের জোৎস্না বেকারীকে ৭ হাজার টাকা, মডান ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিকে ২ হাজার টাকা, বম্বে ব্রেড অ্যাড বিস্কুট ফ্যাক্টরিকে ৭ হাজার টাকা ও গ্রীণ স্টারকে ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।