অন্যান্য

মেহেরপুরে ভ্রাম্যমান আদালতের উদ্ধারকৃত স্প্রিট ধ্বংস করতে গিয়ে বিপত্তি

By মেহেরপুর নিউজ

August 14, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৪ আগষ্ট: মেহেরপুরে ভ্রাম্যমান আদালতের উদ্ধার করা স্স্প্রিট ধ্বংস করতে গিয়ে তাজুল ইসলাম নামের জেলা প্রশাসনের এক কর্মচারী আহত হয়েছে। বৃহস্পতিবার বিকালের দিকে ওই ঘটনা ঘটে।

জানা গেছে, মেহেরপুর জেলা প্রশাসনের এনডিসি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আমীনুল ইসলামের নেতৃত্বে মেহেরপুর শহরের বড়বাজারের ওয়াহেদ হার্ডওয়ারে ভ্রাম্যমান আদালত অভিযানস চালিয়ে অবৈধভাবে স্প্রিট বিক্রি করার দায়ে ওই ব্যাবসায়ী ৬ হাজার টাকা জরিমানা ও দুই কন্টেনার স্প্রিট উদ্ধার করে কোর্ট এলাকায় নেয়া হয়।

পরে উদ্ধারকৃত স্প্রিট আগুন দিয়ে ধ্বংস করার সময় অসাবধানবশত একটি কন্টেনারে আগুন লেঘে বিকট শব্দে বিষ্ফোরনের সাথে সাথে তাজুল ইসলামের শরিরে আগুন লেগে যায়। এ সময় সে দৌড়ে জেলা প্রশাসকরে কার্যালয়ের সামনে জমে থাকা কাদায় আছড়ে পড়ে আগুন নিভাতে সক্ষম হয়। আগুনে তার শরিররে বিভিন্ন অংশ ঝলসে যায়। এদিকে কন্টেনারটি বিকট শব্দে বিষ্ফোরন হওয়ার সাথে সাথে সেখানে জড়ো হওয়া মানুষ দ্বিকবিদিক ছুটাছুটি করতে থাকে।