বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ভুমিহীন পরিবারের মাঝে দলিল হস্তান্তর

By মেহেরপুর নিউজ

June 02, 2019

মেহেরপুর নিউজ,২ জুন: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর জেলার ভুমিহীন পরিবারের অনুকুলে প্রদানকৃত ভুমির কবুলিত দলিল হস্তন্তর করা হয়। রবিবার মেহেরপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জন প্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২৯ জনের মধ্যে দলিল বিতরণ করেন। জেলা প্রশাসক মোঃ আতাউল গণির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম সচিব আব্দুল্লাহ আল মাসুম, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ তৌফিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্শকর্তা মাসুদুল আলম প্রমুখ।