বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে মদনাডাঙ্গায় সড়ক দূঘটনায় একজন আহত

By মেহেরপুর নিউজ

November 04, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ নভেম্বর:

মেহেরপুর সদর উপজেলার মদনাডাঙ্গা গ্রামে পাওয়ার ট্রলি থেকে মারাত্মক আহত হয়েছে রফিক নামের এক শ্রমিক। আহত রফিক মেহেরপুর সদর উপজেলার খোকসা গ্রামের আবেদ আলীর ছেলে। আজ সোমবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে,মেহেরপুর সদর উপজেলার খোকসা গ্রামের আবেদ আলীর ছেলে রফিক সার বোঝাই একটি ট্রলিতে করে মেহেরপুরের দিকে আসছিলো। ট্রলিটি মদনাডাঙ্গায় পৌছালে আসাবধানবশত: রফিক ট্রলি থেকে নিচে পড়ে যায়। এ সময় ট্রলিটির একটি চাকা তার শরিরের উপর দিয়ে চলে যায়। এতে সে মারাত্মক আহত হয়। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়।