বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে মনবলাকা ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

July 11, 2022

মেহেরপুর নিউজ :

মেহেরপুর শহরের বেড়পাড়া মনবলাকা ক্লাবের উদ্যোগে মনবলাকা ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

সোমবার মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়া বিদ্যালয় মাঠে মন বলাকা ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। মন বলাকা ক্লাবের সভাপতি জাহিদুর রহমান জুম্মান মন বলাকা ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন। এ সময় তিনি খেলোয়াড়দের সাথে পরিচিত হন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে শাহিনুল ইসলাম শাহিন, হাফিজুর রহমান, উজ্জল হোসেন, চঞ্চল, রাসেল, খোকন, মাহবুব প্রমুখ উপস্থিত ছিলেন।