বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে মন বলাকা ক্লাবের ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

By Meherpur News

March 22, 2026

মেহেরপুর নিউজঃ মেহেরপুর মন বলাকা ক্লাবের উদ্যোগে ঈদ পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। রবিবার সন্ধ্যায় মেহেরপুর পৌর কলেজের সামনের মাঠে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী জাহিদুর রহমান জুম্মন। তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন রাজিব হাসান, সুজন আলী, শাহিনুল ইসলাম, মনা, রাসেল, হাফিজ উদ্দিনসহ অন্যান্যরা।