বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে মরহুম অ্যাড. সিরাজ উদ্দিনের পরিবারকে বার কাউন্সিলের বেনিভোলেন্ট ফান্ডের চেক প্রদান

By Meherpur News

July 24, 2025

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সদস্য মরহুম অ্যাডভোকেট সিরাজ উদ্দিনের পরিবারকে বাংলাদেশ বার কাউন্সিলের বেনিভোলেন্ট ফান্ড থেকে প্রাপ্ত অর্থের চেক প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর জেলা আইনজীবী সমিতির অফিস কক্ষে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এ চেক প্রদান করা হয়।

জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন উপস্থিত থেকে মরহুম সিরাজ উদ্দিনের পরিবারের হাতে ৭ লক্ষ টাকার চেক তুলে দেন। এ সময় সমিতির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ বার কাউন্সিলের বেনিভোলেন্ট ফান্ড থেকে এ ধরনের আর্থিক সহায়তা আইনজীবীদের পরিবারকে সান্ত্বনা ও সহায়তা প্রদান করে থাকে।