মেহেরপুর নিউজঃ মেহেরপুরের সিনিয়র আইনজীবী মরহুম নুরুল ইসলামের পরিবারের মাঝে মেহেরপুর আইনজীবী কল্যাণ তহবিল থেকে মৃত্যুকালীন সহায়তার চেক প্রদান করা হয়েছে। রবিবার দুপুরে মেহেরপুর জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে এ চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি মারুফ আহমেদ বিজন উপস্থিত থেকে মরহুম নুরুল ইসলামের পরিবারের হাতে ৬ লাখ ৫০ হাজার টাকার চেক তুলে দেন।
এ সময় জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সাইদুর রাজ্জাক, সাবেক সভাপতি আনোয়ার হোসেনসহ সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত