মেহেরপুর নিউজঃ মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র আইনজীবী মরহুম নুরুল ইসলাম স্মরণে ফুল কোর্ট রেভারেন্স অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে জেলা জজ আদালত মিলনায়তনে এ ফুল কোর্ট রেভারেন্স অনুষ্ঠিত হয়।
মেহেরপুরের জেলা ও দায়রা জজ মো. গোলাম কবিরের সভাপতিত্বে ফুল কোর্ট রেভারেন্সে বক্তব্য রাখেন সাবেক পিপি পল্লব ভট্টাচার্য (তরুণ), অ্যাডভোকেট মিয়াজান আলী, অ্যাডভোকেট এ কে এম শফিকুল আলম, জেলা আইনজীবী সমিতির সভাপতি মারুফ আহমেদ বিজন, অ্যাডভোকেট আতাউল হক আন্টু ও অ্যাডভোকেট এ কে এম জিল্লুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ.এস.এম সাইদুর রাজ্জাক। পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাহিদুর রহমান।