খেলাধুলা

মেহেরপুরে মরহুম আকবর আলী স্মৃতি ক্রিকেটে আমঝুপি একাদশ জয়ী

By মেহেরপুর নিউজ

February 17, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১৭ ফেব্রুয়ারি: মেহেরপুর সদর উপজেলার গোপালপুর যুব ক্রীড়া চক্রের উদ্যোগে মেহেরপুর বিসিক শিল্প নগরী মাঠে অনুষ্ঠিত মরুহম আকবর আলী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে আমঝুপি একাদশ জয়লাভ করেছে।

সোমবার অনুষ্ঠিত খেলায় আমঝুপি একাদশ ৬ রানে দিঘীরপাড়া একাদশকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে আমঝুপি একাদশ ১৬ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১২ রান সংগ্রহ করে। দলের পক্ষে আতিক ৫৮ রান করে। দিঘীরপাড়া সোহেল ৩টি উইকেট লাভ করে। জবাবে খেলতে নেমে নেমে দিঘীর পাড়া ১৬ ওভারে ১০৬ রান করে সবাই আউট হয়ে যায়। রিয়াজ দলের পক্ষে ৩৩ রান করে। বিজূয়ী দলের আতিক ৩টি উইকেট লাভ করে মান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়।