বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে মরহুম আজিজুর রহমান স্মৃতি ফুটবলে মদনাডাঙ্গা একাদশ জয়ী

By মেহেরপুর নিউজ

October 12, 2019

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি পাবলিক ক্লাব ও লাইব্রেরীে উদ্যোগে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মরহুম আজিজুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মদনাডাঙ্গা একাদশ জয়লাভ করেছে।

শনিবার বিকেলে অনুষ্ঠিত খেলায় মদনাডাঙ্গা একাদশ ৩-১ গোলে দৌলতপুর একাদশকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে সুমন, সজিব ও জাকারিয়া এবং বিজিত দলের তারেক একমাত্র গোলটি করেন।