খেলাধুলা

মেহেরপুরে মরহুম আব্দুর রাজ্জাক স্মৃতি ফুটবলে রাজ এন্টার ফাইনালে

By মেহেরপুর নিউজ

August 30, 2016

মেহেরপুর নিউজ, ৩০ আগষ্ট: মেহেরপুর মল্লিকপাড়া যুব সংঘের উদ্যোগে আয়োজিত মরহুম আব্দুর রাজ্জাক স্মৃতি ফুটবল টুর্নামেন্টে রাজ এন্টার প্রাইজ ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।

মঙ্গলবার বিকালে মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিল মাঠে অনুষ্ঠিত খেলায় রাজ এন্টার প্রাইজ ১-০ গোলে বটতলা একাদশকে পরাজিত করে।

বাবু দলের পক্ষে জয় সূচক গোলটি করেন।