খেলাধুলা

মেহেরপুরে মরহুম ছহি উদ্দিন স্মৃতি টি-২০ ক্রিকেট ব্রাইট স্টার ক্লাব জয়ী

By মেহেরপুর নিউজ

May 11, 2017

মেহেরপুর নিউজ, ১১ মে: মেহেরপুর স্পোটর্স প্লেয়ার্স জোনের উদ্যোগে বিশ্বাস কসস্ট্রাকশনের সহযোগিতায় মরহুম ছহি উদ্দিন স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে ব্রাইট স্টার ক্লাব জয়লাভ করেছে।

বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত খেলায় ব্রাইট স্টার ক্লাব ৬১ রানে ফাহাদ স্পোটিং ক্লাবকে পরাজিত করে।

খেলায় প্রথমে ব্যাট করতে নেমে ব্রাবটি স্টার ক্লাব নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৪৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে বাপ্পি ৪৭ রান করেন। ফাহাদের পক্ষে কায়েস ৪টি উইকেট দখল করে।

জবাবে ব্যাট করতে নেমে ফাহাদ স্পোটিং ক্লাব ১৭ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ৮৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে শিমুল ২৩ রান করে। ব্রাইট স্টার ক্লাবের পক্ষে রাজবা ৪টি উইকেট লাভ করে।