মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৭ নভেম্বর:
মেহেরপুরে মরহুম রেনুকা ক্ষেপীর ৩৩তম ওফাত বার্ষিকী উপলক্ষে ২ দিন ব্যাপী সাধু সংঘ ও ঔরষ শরীফের উদ্বোধন করা হয়েছে। আজ রোববার রাত সাড়ে ৮টার দিকে মেহেরপুর কাশ্যাপপাড়া নুরুন্নাহার সাধু আশ্রমে ২ দিন ব্যাপী সাধু সংঘের উদ্বোধন করেন নুরুন্নাহার ফকিরানী। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন আলামিন হোসেন, তরিকুল ইসলাম মন্ডল, টোকন, শৈালেন, ইনসান, একামত আলী প্রমুখ।এতে সঙ্গীত পরিবেশন করেন হাফিজুল ,স্বর্নালী, সোনিয়া, হারুন ফকির, সকমান, উর্মিলা, শহর আলী প্রমুখ। দেশের বিভিন্ন অঞ্চল থেকে সাধুরা সমাবেশে অংশ গ্রহন করেন। আগামীকাল সোমবার দুপুরে পূন্যসেবার মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হবে।