খেলাধুলা

মেহেরপুরে মল্লি বয়েজ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে’র পৃথক খেলায় মোহামেডান স্পোর্টিং ক্লাব ও মল্লি বয়েজ জয়ী

By মেহেরপুর নিউজ

October 31, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩১ অক্টোবর: মেহেরপুর মল্লি বয়েজের উদ্যোগে অনুষ্ঠিত মল্লি বয়েজ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের খেলায় মেহেরপুর মোহামেডান স্পোর্টিং ক্লাব ও মল্লি বয়েজ নিজ নিজ খেলায় জয়লাভ করেছে।

মঙ্গলবার মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় মেহেরপুর মোহামেডেন স্পোর্টিং ক্লাব ৭ রানে মেহেরপুর ভেনাস স্পোর্টিং ক্লাবকে এবং মেহেরপুর মল্লি বয়েজ ৫৬ রানে হোটেলবাজার দুরন্ত বয়েজকে পরাজিত করে।

দিনের প্রথম খেলায় প্রথমে ব্যাট করতে নেমে মেহেরপুর মোহামেডেন স্পোর্টিং ক্লাব নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২১ রান সংগ্রহ করে। দলের পক্ষে রাসেল সর্বোচ্চ ৩০ রান করেন। ভেনাস স্পোর্টিং ক্লাবের মনি ৩টি উইকেট লাভ করেন। জবাবে খেলতে নেমে ভেনাস স্পোর্টিং ক্লাব ২ বল বাকি থাকতে ১১৪ রান করে সবাই আউট হয়ে যায়। দলের পক্ষে জুয়েল ২১ রান করেন। মোহামেডানের শিবলু ১৫ রানের বিনিময়ে ৪টি উইকেট লাভ করেন। একই মাঠে অনুষ্ঠিত দিনের অপর খেলায় প্রথমে ব্যাট করতে নেমে স্বাগতিক মল্লি বয়েজ এর কিরন ও সাইফুলের জোড়া হাফ সেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮১ রান সংগ্রহ করে। দলের পক্ষে কিরন ৭২ ও সাইফুল ৫৬ রান করেন। জবাবে খেলতে নেমে মল্লি বয়েজের সাইফুলের বোলিঙের মুখে মেহেরপুর হোটেলবাজার দুরন্ত বয়েজ ১৮ ওভার ১ বলে ১২৫ রান করে অল আউট হয়ে যায়।

দলের পক্ষে আবির ৫৩ রান করেন। মল্লি বয়েজের দলের পক্ষে সাইফুল ৫৬ রান করার পাশাপাশি ৬টি উইকেট লাভ করায় ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন।