বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে মশার কয়েলে বিপত্তি

By মেহেরপুর নিউজ

March 31, 2024

মেহেরপুর নিউজঃ

মশার কবল থেকে গরুকে রক্ষা করতে সাঁজাল দেওয়ায় (আগুনের ধোঁয়া দেওয়া) বিপত্তি মেহেরপুর সদর উপজেলা রায়পুর গ্রামে অগ্নিকান্ডের ঘটনায় লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে।

শনিবার রাতে মেহেরপুর সদর উপজেলার রায়পুর বিলপাড়ার পঞ্জুত গাইনের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা গেছে রায়পুর বিলপাড়া খয়েরুদ্দিন গাইনের ছেলে পন্জুত গাইনের গোয়াল ঘরে মশার কবল থেকে গরুকে রক্ষা করার লক্ষ্যে সাঁজাল দিয়ে রাখেন।পরে সেখানে থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। এক পর্যায়ে আগুন ছড়িয়ে পার্শ্ববর্তী পাটখড়ির গাদা এবং রান্না ঘরে আগুন ছড়িয়ে যায়।

স্থানীয়দের সহযোগিতায় আগুন আয়ত্বে আনলেও লক্ষাধিক টাকার মালামাল পুড়ে যায়। পরে খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা সেখানে পৌঁছান।