মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১৩ এপ্রিল: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মাহমুদ হোসেনের সভাপতিত্বে সমন্বয় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান উল্লাহ, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আব্দুস সালাম, সদর উপজেলা নির্বাহী অফিসার নাজনিন সুলতানা, মুজিবনগর উপজেলা নির্বাহ অফিসার অরুন কুমার মন্ডল,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক চৈতণ্য কুমার দাস, য উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মাজেদুল হক মালিক প্রমুখ।