বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে মহান বিজয় দিবস পালন উপলক্ষে সাহিত্য পরিষদের আলোচনা

By মেহেরপুর নিউজ

November 10, 2017

মেহেরপুর নিউজ, ১০ নভেম্বর: মেহেরপুর জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাতে জেলা সাহিত্য পরিষদ কার্যালয়ে জেলা সাহিত্য পরিষদের সভাপতি নুরুল আহামেদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক নুর আলম, সদস্য কে কে হাসান, সফিকুর রহমান, আমিরুল ইসলাম, সেলিম রেজা প্রমুখ।