বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে মহান বিজয় দিবস উপলক্ষে ‘স্রোত’ এর ১৮৪ তম সংখ্যার মোড়ক উম্মোচন

By মেহেরপুর নিউজ

December 25, 2019

মেহেরপুর নিউজ: মহান বিজয় দিবস উপলক্ষে মেহেরপুর ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর’র আয়োজনে শিল্প সাহিত্য সংস্কৃতি বিষয়ক পত্রিকা ‘স্রোত’ এর ১৮৪ তম সংখ্যার মোড়ক উম্মোচন করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় কাঁসারী বাজারস্থ হেলপ্ ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে মোড়ক উম্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বরের সভাপতি আলহাজ্ব অ্যাড. আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মো. গোলাম রসুল।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর পৌর সভার মেয়র মো. মাহফুজুর রহমান রিটন, সাংবাদিক রফিকুল আলম, সাহিত্য পরিষদের সভাপতি নূরুল আহমেদ। অনুষ্ঠানে কবিতা পাঠ করেন ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বরের সদস্যবৃন্দ।

এসময় আরও উপস্থিত ছিলেন হেলপ্ ফাউন্ডেশনের সভাপতি ও অরণি থিয়েটারের সাধারণ সম্পাদক আতিক স্বপন, সহ সভাপতি আশরাফুল আলম বাচ্চু, হেলপ্ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক দিলারা জাহান, পাখি গবেষক এম এ মহিত, ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বরের সম্পাদক আনিসুজ্জামান মেন্টু, সদস্য সাজেদুর রহমান সাজু, ফজলুল হক সিদ্দিকী, মীনা পারভীন, মীর রওশন আলী মনা, মো. আবুল হাসেম, জি এফ মামুন লাকী, মো. রফিকুল ইসলাম, মো. বদরুদ্দোজা বিশ্বাস প্রমূখ।