মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১২ নভেম্বর: মহান বিজয় দিবস পালন উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসেনের উদ্যোগেএক প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
আজ মঙ্গলবারসকাল ১১ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মাহমুদ হোসেনের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার একেএম নাহিদুল ইসলাম,সিভিল সার্জন ডা.আবদুস শহীদ,অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হোসেন,পৌর মেয়র আলহাজ্ব মোতাছিম বিল্লাহ,গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান উল্লাহ,জেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ্ব আশকার আলী,আব্দুল হালিম,মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আহমেদ ,জেলা ডিএফএ’র সভাপতি আলহাজ্ব কেএম আতাউল হাকিম লাল মিয়া,জেলা শিল্পকলা একাডেমীর প্রশিক্ষক শামিম জাহাঙ্গীর সেন্টু প্রমুখ। সভায় মহান বিজয় দিবস পালন উপলক্ষে বিভিন্ন উপ কমিটি গঠন করা হয়। এর আগে সভার শুরুতেই জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানসহ জাতীয় ৪ নেতার স্মরনে এক মিনিট নিরবতা পালন করা হয়।