মেহেরপুর নিউজ,২৫ মার্চ: মহান স্বাধীনতা ও জাতীয দিবস উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মহড়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে মেহেরপুর ষ্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত মহড়ায় সহকারী কমিশনার জুবায়ের হোসেন চৌধুরী মহড়া অনুষ্ঠানে প্যারেড পরিদর্শন করেন ও সালাম গ্রহণ করেন। জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহমেদ, আনসার ,ভিডিপি, বিএনসিসিম রোভার, গার্ল ইন গাইডসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছেলে মেয়েরা কুচকাওয়াজে অংশগ্রহণ করেন।