বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে মহান স্বাধীনতা পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

March 02, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল , সিভিল সার্জন ডাক্তার নাসিরুদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক তৌফিকুর রহমান, স্থানীয় সরকার অধিদপ্তরের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম , পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, ভাষাসৈনিক ইসমাইল হোসেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হালিম প্রমুখ।