বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে মহান স্বাধীনতা পালন উপ-কমিটির আলোচনা সভা

By মেহেরপুর নিউজ

March 18, 2021

মেহেরপুর নিউজ:

২৫ মার্চ কালরাত্রি এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন উপলক্ষে উপ-কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তুষার কুমার পালের সভাপতিত্বে প্রস্তুতি সভায় অন্যদের মধ্যে এনডিসি মোঃ রাকিবুল ইসলাম, সহকারী কমিশনার মাহামুদুল হাসান,মাশতুরা আমিনা সবিতা সরকার, নিরুপমা রায়, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম,ক্যাপ্টেন ( অব) আব্দুল মালেক, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইদুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।