মেহেরপুর নিউজ:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মেহেরপুর স্টেডিয়াম মাঠে মহড়া অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার বিকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়।
করেণা ভাইরাসের কারণে সীমিত আকারে এই মহড়ায় বাংলাদেশ পুলিশ, আনসার ভিডিপি,মেহেরপুর কারারক্ষী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স,মেহেরপুর সরকারি কলেজ বিএনসিসি, মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিএম কলেজের গার্ল গাইডস ও গার্ল ইন স্কাউট মহড়ায় অংশ গ্রহণ করেন। নেজারত ডেপুটি কালেক্টর এনডিসি মোঃ রাকিবুল ইসলাম প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।মেহেরপুর সদর থানার এসআই রুহুল আমিন এ সময় তার সঙ্গে ছিলেন।