খেলাধুলা

মেহেরপুরে মহিলাদের ক্রীড়া প্রতিযোগিতা

By মেহেরপুর নিউজ

December 16, 2019

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে মহিলাদের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সোমবার বিকেলে মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী ও জেলা প্রশাসকের পত্নী নাজমুন্নাহার চৌধুরী জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

পরে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় সেখানে বক্তব্য রাখেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভানেত্রী ও পুলিশ সুপারের পত্নী মিসেস তাহেরা রহমান। এ সময় সেখানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জাতীয় মহিলা সংস্থার সভানেত্রী শামীম আরা হিরা।