মেহেরপুর নিউজ:
ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্য তথ্য, যোগাযোগ ও প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পে মাঠ পর্যায়ে উপজেলা তথ্য কেন্দ্রের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। কাথুলী ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান রানার সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান। উঠান বৈঠকে কাথুলী ইউনিয়নের বিভিন্ন গ্রামের মহিলারা উপস্থিত ছিলেন।