মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১২ মে: মেহেরপুর সদর উপজেলা দারিদ্র বিমোচন অফিসের উদ্যোগে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন সদস্যদের দক্ষতা উন্নয়ন বিষয়ে হাস মুরগী পালনে তিন দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
সোমবার সকালে দারিদ্র বিমোচন অফিস মিলনায়তনে দারিদ্র বিমোচনের উপজেলা কর্মকর্তা আব্দুল খালেকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপপরিচালক আলাউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সহকারী পরিচালক হেলালউদ্দিন, সুশীল কুমার মজুমদার। তিন দিনের এই কর্মশালায় ২৫ জন মহিলা সদস্য অংশ নিচ্ছে।