মেহেরপুর নিউজ, ০৯ ফেব্রুয়ারী: মেহেরপুর জেলা মহিলা বিয়য়ক অধিদপ্তরের উদ্যোগে তিন মাস ব্যাপী জীবিকার জন্য মহিলাদের দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলা মহিলা বিয়য়ক অধিদপ্তর মিলনায়তনে জেলা প্রশাসক পরিমল সিংহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মশালার উদ্বোধন করেন।
জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এসএম শফিউল আজমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন, সিডিপি’র কো-অডিনেটর জনপি বিশ্বাস।
কর্মশালায় জেলার তিন উপজেলার বিভিন্ন এলাকার ৬০ জন মহিলা অংশ গ্রহন করেন।