মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৮ এপ্রিল: বাংলাদেশ তাহেরা ওমেন এন্ড চিলড্রেন রিহ্যাবিলেশন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের উদ্যোগে মেহেরপুর সততা সংস্থার সহযোগীতায় মহিলাদের দর্জি প্রশিক্ষনের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে সততা সংস্থার মিলনায়তনে বাংলাদেশ তাহেরা ওমেন এন্ড চিলড্রেন রিহ্যাবিলেশন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের চেয়ারম্যান উম্মে তাহেরা এ প্রশিক্ষনের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সততা সংস্থার নির্বাহী পরিচালক সুফিয়া আক্তার জামিলা। প্রশিক্ষনে মেহেরপুর শহরের বিভিন্ন এলাকার ২৫ জন মহিলা অংশ নিয়েছেন।