মেহেরপুর নিউজ, ১৫ জুন : মেহেরপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ক্ষুদ্রঋণ বিতরণ কার্যক্রমের আওতায় ক্ষুদ্রঋণ গ্রহীতাদের মাঝে চেক বিতরণ করা হয়। বৃহস্পতিবার সকালে মহিলা বিষয়ক অধিদপ্তর মিলনায়তনে চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করনে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এসএম শফিউল আযম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আঃ কুদ্দস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাজুল ইসলাম, জেলা ব্র্র্যক প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন, টিপিপি’র প্রতিনিধি জন পি বিশ্বাস প্রমূখ। পরে ১৭ জন মহিলার মাঝে ৮৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।