মেহেরপুর নিউজ, ২৯ আগষ্ট: মেহেরপুরে জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে মহিলাদের ৪ মাস ব্যাপী দর্জি ও কাটিং প্রশিক্ষণ শেষ করা হয়েছে।
মঙ্গলবার বিকালে জাতীয় মহিলা সংস্থা মিলনায়তনে সমাপনি অনুষ্ঠান করা হয়।
এসময় বক্তব্য রাখেন প্রশিক্ষক জহুরা খাতুন, সুমি আখতার প্রমুখ। ৪ মাস ব্যাপী এই প্রশিক্ষণে জেলার ৬০ জন মহিলা অংশ গ্রহন করে।