বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে মহিলা অধিদপ্তরের উদ্যেগে সাধারণ অনুদানের চেক ও সেলাই মেশিন বিতরণ

By মেহেরপুর নিউজ

August 13, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৩ আগস্ট: মেহেরপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপকারভোগীদের মাঝে সাধারণ অনুদানের চেক ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে  অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মেহেরপুরের জেলা প্রশাসক দেলওয়ার হোসেন ।

এ সময়  উপস্থিত ছিলেন,মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক  হোসেন আলী খন্দকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা আক্তার।