রাজনীতি

মেহেরপুরে মহিলা জামায়াতের আটক ৫ কর্মী মুক্ত

By মেহেরপুর নিউজ

December 17, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৭ ডিসেম্বর: মেহেরপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় বৈঠককালে আটক জামায়াতের ৫ মহিলা কর্মীকে ছেড়ে দিয়েছে। আজ মঙ্গলবার ভোরে তাদের জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হয় বলে জানা গেছে। উল্লেখ্য, সোমবার বিকাল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ রিয়াজুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল মেহেরপুর বাসস্ট্যান্ড এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে জামায়াতের ৫ মহিলা কর্মীকে আটক করে।