বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে মহিলা ভিডিপি সদস্যদের ২১ দিন ব্যাপি মৌলিক প্রশিক্ষন শুরু

By মেহেরপুর নিউজ

November 22, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ২১ নভেম্বর:

মেহেরপুর জেলা আনসার ও ভিডিপি অফিসের উদ্যোগে জেলা আনসার অফিস প্রাঙ্গনে মহিলা ভিডিপি সদস্যদের ২১ দিন ব্যাপি মৌলিক প্রশিক্ষনের উদ্বোধন করা হয়েছে।

আজ রোববার সার্কেল অ্যাডজুটেন্ড জি এম মুজিবুর রহমান মৌলিক প্রশিক্ষনের উদ্বোধন করেন। মেহেরপুর জেলার বিভিন্ন এলাকার একশ’ ৫০ জন মহিলা ওই প্রশিক্ষনে অংশ গ্রহণ করছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সদর উপজেলা ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ড হোসেন আলী, গাংনী উপজেলা ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ড মহিবুল হক, মুজিবনগর উপজেলা ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ড ওমর ফারুক, প্রশিক্ষক আব্দুর রহিম, নাসিরউদ্দিন, মেহনাজ পারভীন প্রমুখ উপস্থিত ছিলেন।