বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে মাংস ব্যবসায়ীদের নিয়ে এ্যানথ্রাক্স রোগ প্রতিরোধে অবহিত করন সভা

By মেহেরপুর নিউজ

October 09, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৯ অক্টোবর: মেহেরপুর স্বাস্থ্য বিভাগের উদ্যোগে মাংস ব্যবসায়ীদের  নিয়ে এ্যানথ্রাক্স রোগ প্রতিরোধ বিষয়ক এক অবহিত করন সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার মেহেরপুর সিভিল সার্জন অফিস মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক দেলওয়ার হোসেন।

বিশেষ অতিথি  ছিলেন ডিবি’র ওসি হাসান আলী। সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. আবদুস শহীদ। বক্তব্য রাখেন, প্রাণী সম্পদ কর্মকর্তা কিশোর কুমার কুন্ডু, আনিসুর রহমান, মনিরুল ইসলাম, আনারুল ইসলাম, হাশেম আলী, বজলুর রহমান প্রমুখ।