বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে মাংস ব্যবসায়ীদের কর্মশালা

By মেহেরপুর নিউজ

June 09, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে মাংস ব্যবসায়ী (কসাই) দের নিরাপদ মাংস বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়।

বুধবার প্রানীসম্পদ অফিস মিলনায়তনে মেহেরপুর সদর উপজেলার মাংস ব্যবসায়ীদের  যত্রতত্র পশু জবাই ও মাংস বিক্রি না করার পরামর্শ সহ বিভিন্ন ধরনের নির্দেশনা দেওয়া হয়। কর্মশালায় নিরাপদ মাংস সরবরাহ ও নিরাপদ রাখার বিভিন্ন কৌসল ও আইন কানুন নিয়ে বিধিনিশেধ সম্পর্কে আলোচনা করা হয়েছে। কর্মশালায় বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাইদুর রহমান, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তৌহিদুল ইসলাম, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর তারিকুল ইসলাম প্রমূখ।