মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩১ অক্টোবর: মেহেরপুরের গাংনী উপজেলার মাইলমারী ধলা গ্রামে মাংস খাওয়ার সময় গলায় হাড় আটকিয়ে সিরাজুল (৭০)নামের এক বৃদ্ধ বেকায়দায় পড়েছে । বর্তমানে সে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
হাসপাতালে কর্তব্যরত ডাক্তার, মেহেরপুর নিউজ কে জানান, আহত বৃদ্ধের গলায় অস্ত্রপাচারের মাধ্যমে মাংসের হাড় বের করা হয়েছে। বর্তমানে সে আশংকামুক্ত। পারিবারিক সৃত্রে জানাগেছে,মাইলমারী ধলা গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে সিরাজুল ইসলাম আজ বুধবার দুপুরে তার নিজ বাড়িতে মাংস দিয়ে ভাত খাওয়ার সময় অসাবধনাত বসত তার গলায় মাংসের হাড় বেধে যায়। এসময় পরিবারে লোকজন তাকে দ্রুত উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে।