বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে মাওলানা তাজ উদ্দিন খানের গণসংযোগ

By Meherpur News

September 02, 2025

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর জেলা জামায়েত ইসলামী এর আমির ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা তাজ উদ্দিন খান মঙ্গলবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের কালিগাংনী গ্রামের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

গণসংযোগের সময় তিনি পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার মানুষদের সমস্যা ও চাহিদা সম্পর্কে কথা বলেন।

সংগঠনের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা আমির মাওলানা সোহেল রানা, সেক্রেটারি ও আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জাব্বারুল ইসলাম মাষ্টার, কুতুবপুর ইউনিয়ন আমির ইমদাদুল হক, সেক্রেটারি পারভেজ হুছাইন, তদারকি জাবিরুল ইসলাম, ৯ নম্বর ওয়ার্ড সভাপতি কামাল হোসেন এবং সেক্রেটারি খালিকুজ্জমান প্রমুখ।