বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে মাটি খনন করতে গিয়ে মিলল কামানের গােলা

By মেহেরপুর নিউজ

August 25, 2024

মেহেরপুর নিউজ :

মেহেরপুর ভৈরব নদে মাটি খনন করতে গিয়ে পাওয়া গেল মুক্তি যুদ্ধকালীন সময়ে ব্যবহৃত কামানের অবিস্ফোরিত গোলা।

আজ রােববার (২৫ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আব্দুল করিম।

রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে মেহেরপুর সদর উপজেলার কালাচাঁদপুর গ্রাম সংলগ্ন ভৈরব নদ থেকে গোলাটি উদ্ধার করে মেহেরপুর সদর থানা পুলিশ।

জানা গেছে, পানি উন্নয়ন বোর্ডের আওতায় মেহেরপুর সদর উপজেলার ভৈরব নদে মাটি খননের কাজ চলছে। সদর উপজেলার কালাচাঁদপুর গ্রাম সংলগ্ন ভৈরব নদীর মাটি অপসারণ এর সময় কামানের অবিস্ফোরিত গোলা দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। এলাকাবাসীদের ধারণা, ১৯৭১ সালে মুক্তিযোদ্ধা চলাকালীন সময়ে পাকিস্তানী হানাদার বাহিনী বাঙ্গালীদের উপর নির্বিঘ্নে গুলি ও কামানের গোলা বিস্ফোরণ করেছিল।

মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আব্দুল করিম জানান,মুক্তিযুদ্ধে ব্যবহার করা হলেও তা বিস্ফোরিত হয়নি বলে মনে করছি। আদালতের অনুমতি সাপেক্ষে বোমা ডিস্পোজাল ইউনিটের মাধ্যমে নিষ্ক্রিয় করার প্রক্রিয়া চলছে।