টপ নিউজ

মেহেরপুরে মাটি ধসে ইটভাটা শ্রমিক আহত

By মেহেরপুর নিউজ

July 12, 2019

মেহেরপুর সদর উপজেলার রায়পুরে ইটভাটায় কাজ করার সময় মাটি ধসে পড়ে আহত হয়েছেন আক্কাস আলী নামের এক শ্রমিক।

শুক্রবার সকালে দিকে এ ঘটনা ঘটে আহত আক্কাস আলী একই গ্রামের কাদেরের ছেলে। তিনি বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জানা গেছে, আক্কাস আলী গ্রামের একটি ইটভাটায় মাটি কাটার কাজ করছিলেন। এসময় মাটি ধ্বসে তিনি নিচে পড়ে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। #নিজস্ব প্রতিবেদক#