টপ নিউজ

মেহেরপুরে মাঠ পর্যায়ে “৩৩৩” কলসেন্টার প্রচারনার লক্ষে প্রেস কনফারেন্স

By মেহেরপুর নিউজ

September 29, 2019

মেহেরপুর নিউজ: মাঠ পর্যায়ে “৩৩৩” কলসেন্টার থেকে তথ্য ও সেবা কিভাবে জনগন পাবে তা জানাতে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে প্রচারনার লক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত। জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সভাপতিত্বে প্রেস কনফারেন্সে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইবাদত হোসেন।

অনুষ্ঠানে “৩৩৩” কলসেন্টার থেকে কিভাবে জনগন সেবা পাবে সেসকল বিষয়ে বিস্তারিত আলোচনা করেন সহকারী প্রোগামার আলিমুজ্জামান।

প্রেস কনফারেন্স জেলা প্রশাসক মোঃ আতাউল গনি জানান, বাংলাদেশের যেকোনো মোবাইল বা টেলিফোন থেকে ৩৩৩ নম্বরে ডায়াল করে দেশের যেকোন প্রান্ত থেকে নাগরিকরা সামাজিক প্রতিকার, সরকারি বিভিন্ন তথ্য, জেলা ও পর্যটন সম্পর্কে সকল বিষয়ে জানতে পারেন। এসময় অন্যদের মধ্যে সহকারী কমিশনার রাকিবুল ইসলাম, কাজী মোহাম্মদ অনিক ইসলাম, মিনাহাজুল ইসলাম, সুজন দাস, মিথিলা দাস সহ প্রেস কনফারেন্সে জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।