মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ২ আগষ্ট: মেহেরপুরে মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সিভিল সার্জন অফিসের উদ্যোগে ও ব্র্যাকের সহযোগিতায় ৱ্যালি ও আলোচনাসভার আয়োজন করা হয়। বুধবার সকালে সিভিল সাজর্নের কনফারেন্স রুমে সিভিল সার্জন ডা. আবদুস শহীদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেনারেল হাসপাতালের সুপার ডা. নজরুল ইসলাম। বক্তব্য রাখেন ডা. আমিনুল ইসলাম, ডা. নেহেরুল হক, ডা. মিজানুর রহমান, ব্র্যাকের জেলা প্রতিনিধি মশিয়ার রহমান, ব্যবস্থাপক গোলাম মোস্তফা, আব্দুস সালাম প্রমুখ ।এর আগে সিভিল সার্জন ডা,আব্দুস শহীদের নেতৃত্বে একটি র্যালী শহর প্রদক্ষিন করে।