বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালকের সাথে জেলা প্রশাসনের মতবিনিময়

By মেহেরপুর নিউজ

March 14, 2018

মেহেরপুর নিউজ, ১৪ মার্চ: মেহেরপুর জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক জামাল উদ্দিন আহমেদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সাকালে জেলা প্রশাসনের সম্মলন কক্ষে জেলা প্রশাসক পরিমল সিংহ’র সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক জামাল উদ্দিন আহমেদ।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ ফরিদ আহামেদ, এনডিসি কামরুজ্জামান। পরে তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।