বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ৭১ গ্রাম হেরোইন উদ্ধার

By Meherpur News

February 19, 2026

মেহেরপুর নিউজঃ মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরের দিকে মেহেরপুর শহরের মল্লিকপাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়। জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথের নেতৃত্বে একটি দল শহরের মল্লিকপাড়ায় রেহানা খাতুনের বাড়িতে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ৭১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

রেহানা খাতুন চঞ্চলের স্ত্রী। তবে অভিযানের সময় চঞ্চল ও তার স্ত্রী বাড়িতে উপস্থিত ছিলেন না।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর ৮(গ), ৪০ ও ৪১ ধারায় মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পলাতকদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।